বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ট্রেনে করে বিহারে মদ পাচারের চেষ্টা, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে গ্রেপ্তার দুই।।

15 September, 2026 3:40 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: ট্রেনে করে বিহারে বেআইনি ভাবে মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৬০ বোতল বিয়ার-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বিশাল কুমার (২৬) ও গৌতম রায় (৪২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশাল কুমার বিহারের কাঠিহারের জোড়াবগঞ্জ এলাকার বাসিন্দা। অপর ধৃত গৌতম রায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা।

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ ৩ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায়।
অভিযানের সময় প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দুই ব্যক্তিকে। এরপর তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ৬০ বোতল বিয়ার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ট্রেনে করে ওই মদ বেআইনি ভাবে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।

এরপরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিআরপি। তাদের জিআরপি দফতরে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই পাচারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোথা থেকে মদ সংগ্রহ করা হয়েছিল ও বিহারে কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারের ট্রেন থেকে ব্যাগভর্তি মদের বোতল উদ্ধার করা হয়েছিল। পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন ওই রাজ্যেরই দুই তরুণী। নাম রিয়া এবং নেহা। তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই প্রশাসনের চোখের আড়ালে এই ধরণের চক্র অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

প্রতিবেদন

Lopa Bhowmik