বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সিপিআইএম জেলা কার্যালয়ে হামলা, অভিযুক্ত বিজেপি–এবিভিপি

08 September, 2026 12:19 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে সিপিআইএম–এর জেলা কার্যালয় ‘সুভাষ সেন ভবনে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, সোমবার রাতে বিজেপি ও এবিভিপি–র সদস্যরা এই ঘটনা ঘটান। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সিপিআইএম–এর দাবি, সোমবার বিকেলে এবিভিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে গোলমাল বাঁধে। তারই জেরে রাতে একদল দুষ্কৃতী সুভাষ সেন ভবনে ব্যাপক ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, দলীয় পতাকাতেও আগুন লাগানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরও অভিযোগ উঠেছে।

সিপিআইএম–এর দাবি, সংঘর্ষে ফলে সদর অঞ্চল সম্পাদক দেবরাজ বর্মনসহ জেলা, ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা–কর্মী আহত হয়েছেন। দলের পক্ষ থেকে দাবি, আহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন।
সিপিআইএম–এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র হামলার তীব্র নিন্দা করেছেন।
তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিজেপি–র দাবি, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪ টেয় সুভাষ সেন ভবন থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক দিয়েছে সিপিআইএম। জেলা জুড়েও প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন

Lopa Bhowmik