বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিলিগুড়ির গোডাউনে ভয়াবহ আগুন

08 September, 2026 12:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদ সংস্থা, শিলিগুড়ি:‌ ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ির সিপাইপাড়া এলাকায় একটি নির্মাণ সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গোডাউনের বেশ কিছুটা অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় একটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। পরে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে।

অগ্নিকাণ্ডের জেরে গোডাউন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। গোডাউনের আশেপাশে একাধিক বাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর বহুক্ষণ ধরে দমকলের একটি ইঞ্জিন দিয়েই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। ফলে পরিস্থিতি সামাল দিতে অনর্থক দেরি হয়ে যায়। তাঁদের মতে, দ্রুত পর্যাপ্ত সংখ্যক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আনা হলে আগুনের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হতো।

এলাকাবাসীরা জানিয়েছেন, এতবড় নির্মাণ সংস্থার গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

প্রতিবেদন

Lopa Bhowmik