বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে থাকছেন না মোদি-শাহ, ছোট হচ্ছে আয়োজন

06 October, 2026 3:05 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের অনুষ্ঠানে দেখা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কাউকেই। প্রশাসন সূত্রের খবর, ব্যস্ত কর্মসূচির কথা জানিয়ে দিল্লি সম্প্রতি এই বার্তা পাঠিয়েছে নবান্নে। দুই শীর্ষ নেতাকে ভেবে যে বড় আয়োজনের ছক কষা হয়েছিল, আড়ম্বরে তা অনেকটাই ছেঁটে ফেলা হচ্ছে।

মে মাসে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের দাবি, এ বারের পুজোয় কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে বড় সরকারি অনুষ্ঠান করতে চেয়েছিল রাজ্য। প্রথমে মোদি ও শাহ দু’জনেই আসতে রাজি ছিলেন বলে সূত্রের খবর। পরে ব্যস্ততার কারণে তাঁরা যোগ দিতে পারবেন না, এটাই জানানো হয়েছেপ্রশাসন সূত্রের খবর, ব্যস্ত কর্মসূচির কথা জানিয়ে দিল্লি সম্প্রতি এই বার্তা পাঠিয়েছে নবান্নে। দুই শীর্ষ নেতাকে ভেবে যে বড় আয়োজনের ছক কষা হয়েছিল, আড়ম্বরে তা অনেকটাই ছেঁটে ফেলা হচ্ছে।  তবে অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রীর দপ্তর সব মন্ত্রীকে ওই দিন উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের নানা ক্ষেত্রের বিশিষ্টদেরও।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার বিভিন্ন পুজোয় কেন্দ্রীয় মন্ত্রীদের এই উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মহালয়ায় মোদি-শাহকে না পাওয়া গেলেও পুজোর দিনগুলিতে কেন্দ্রীয় নেতৃত্বের সফরের দিকেই তাকিয়ে রাজ্য বিজেপির কর্মী-সমর্থকেরা। গত কয়েক বছর তৃণমূল সরকারের আমলে কলকাতার পুজোয় বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি মূলত সন্তোষ মিত্র স্কোয়্যারেই আটকে ছিল। সজল ঘোষের ওই পুজোয় কখনও উদ্বোধনে, কখনও ঠাকুর দেখতে আসতেন দলের নেতা-মন্ত্রীরা। অভিযোগ, অন্য পুজোয় তৃণমূলের স্থানীয় প্রভাবের কারণে বাধা তৈরি হত। এ বার ছবিটা অন্য। নবান্ন সূত্রের খবর, রাজ্যের একাধিক পুজোর উদ্বোধনে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো পরিক্রমায় যোগ দিতে পারেন কেন্দ্রের আরও কয়েক জন মন্ত্রীও।

প্রতিবেদন

UTSAB RC