বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মন্দির চত্বরে ট্রাকচাপা পড়ে ১৩ ভক্ত নিহত, আহত ৪০

18 October, 2026 5:12 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, গোয়ালিয়র: মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় মাঝরাতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার গোয়ালিয়রের শীতলামাতা মন্দির সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে একটি ধানবোঝাই ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষারত ও বসে থাকা ভক্তদের ওপর উঠে পড়ে। এরপর তীব্র গতিতে থাকা ট্রাকটি গিয়ে ধাক্কা মারে মন্দিরের দেওয়ালে।

পুলিশ জানিয়েছে, ঢালু রাস্তা দিয়ে নামার সময় চালক ট্রাকটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেই নির্দিষ্ট এলাকায় ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকে। তা সত্ত্বেও কীভাবে ওই ট্রাকটি ব্যারিকেড ভেদ করে ভেতরে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালিয়র জেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, গুরুতর আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় গোয়ালিয়রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল—যান্ত্রিক ত্রুটি, ব্রেক ফেল নাকি চালকের অসাবধানতা তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে একটি বিশেষ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস  টিম গঠন করা হয়েছে।

প্রতিবেদন

Sandipan Saha