বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে তিনটি পদই এবিভিপি–র দখলে

19 September, 2026 6:57 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এ বারও নিজেদের গড় আগলে রাখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জিতে নিল সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের পদ। অর্থাৎ কেন্দ্রীয় প্যানেলের চারটি পদের মধ্যে তিনটিতেই জয়ী হল এবিভিপি। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের ভোটে চারটি পদের মধ্যে একটিতেও জিততে পারেনি কংগ্রেসের ছাত্রশাখা এনএসইউ। সভাপতি পদের নির্বাচনে এনএসইউ–র প্রার্থী ভালই টক্কর দিয়েছেন এবিভিপিকে। এবিভিপি–র যশ দাবাস ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী হয়েছেন। পেয়েছেন ২৪,৫৭৬ ভোট। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ছাত্র পরিষদের বিজয়শঙ্কর মীনার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২২,৫২৩। সহ–সভাপতি পদে জয়ী হয়েছেন দীপাংশু শোকিন।
অন্যদিকে ২১,৬৫০ ভোট পেয়ে সম্পাদক পদে জয়ী হয়েছেন এবিভিপি–র রিয়া ছাওড়ি। যুগ্ম সম্পাদক হয়েছেন লক্ষ্য রাজ সিং। পেয়েছেন ১৬,৬১৫ ভোট।
দিল্লিতে সিজেপি-র আন্দোলনের পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। গত বছর নির্বাচনে সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছিল এবিভিপি। অন্যদিকে সহ–সভাপতি পদটি পেয়েছিল এনএসইউ। এবছর কোনও আসনেই অস্তিত্ব টিকিয়ে রাখতে পারল না এনএসইউ।
শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ পর্ব। এরপর শনিবার সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্ট্‌স স্টেডিয়ামের মাল্টিপারপাস হলের সামনে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চারটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল এবিভিপি, এনএসইউ, আইসা–এসএফআই জোট এবং নির্দল প্রার্থীরা। সবদল মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ছিল ২০। পড়ুয়া ভোটারের সংখ্যা ছিল মোট ১.৫১ লক্ষ। ভোট পড়েছিল মাত্র ৪০.৪৬ শতাংশ।

প্রতিবেদন

Lopa Bhowmik