বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন বিশেষজ্ঞ দল

09 September, 2026 2:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার মালদহের মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসলেন রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারী রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন। তাঁরা বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে চেপে মালদহে আসেন। হেলিকপ্টার থেকে মালদহ বিমানবন্দরে নামেন। নামার সঙ্গে সঙ্গেই তাদের সাদর অভ্যর্থনা জানান মালদহের জেলাশাসক রাজেনবীর সিং কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং। এরপর তাঁরা ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে মালদহ বিমানবন্দরেই প্রথমে একপ্রস্ত আলোচনা সেরে নেন। পরে এলাকা পরিদর্শনে যান।

প্রতিবেদন

Lopa Bhowmik