বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কাজে না গিয়েই ৭০ হাজার করে বেতন!‌ কাঠগড়ায় কর্ণাটকের বিধায়কের ভাইঝি

16 September, 2026 5:47 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বেঙ্গালুরু:‌ কর্মক্ষেত্রে যেতেন না কস্মিনকালেও। কিন্তু মাস গেলে বেতন হিসেবে অ্যাকাউন্টে ঢুকত কড়কড়ে ৭০ হাজার!‌ কর্নাটকের বিধায়কের সরকারি চিকিৎসক ভাইঝির ঘটনায় হইটই দেশজুড়ে। অভিযোগের তির কর্নাটকের বাগালকোটের কংগ্রেস বিধায়ক উমেশ মেতির ভাইঝি অঙ্কিতা ইয়ারাগালের বিরুদ্ধে। ঘটনা সামনে আসার পরই বরখাস্ত করা হয়েছে তাকে।
জানা গেছে, বাগালকোটের সরকারি ‘নাম্মা ক্লিনিক’–এ মেডিক্যাল অফিসার পদে ছিলেন অঙ্কিতা। গত মার্চ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে দেখা যায়নি। তবু বাদ পড়েনি বেতন। ঘটনা সামেন আসতেই শুরু হয় তদন্ত। সেখানে দেখা যায়, একটি বেসরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করা অঙ্কিতা ওই ক্লিনিকের স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে ছিলেন। কিন্তু দিনের পর দিন তিনি অনুপস্থিত থাকতেন। নিজের কর্তব্য এবং দায়িত্ব পালনের ব্যাপারেও তাঁর অবহেলা চোখে পড়েছে। তার বিরুদ্ধে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ ওঠে। এরপরই বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। বাগালকোটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গজানন ওয়ালে বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ইয়ারাগল জানিয়েছেন, যে ক’মাস অঙ্কিতা অনুপস্থিত ছিলেন, আইন অনুযায়ী সেই সময়ের বেতন তাঁর কাছ থেকে ফেরত নেওয়া হবে।
জানা গেছে, বাগলকোট জেলা পঞ্চায়েতের সিইও গজানন ওয়ালের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়ায় অঙ্কিতা হাজিরা দেননি। তাঁর অনুপস্থিতির পর, সিইও নোটিশ জারি করে তাঁকে পরবর্তী তদন্তে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা পঞ্চায়েত অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। জানানো হয়েছে, পরবর্তী তদন্তে হাজির না হলে অঙ্কিতার অনুপস্থিতিতেই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রতিবেদন

Lopa Bhowmik