বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

৩৩৩ বছরের ঐতিহ্যবাহী পুজোয় সম্প্রীতির বার্তা

08 October, 2026 6:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,মালদহ: পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় জুড়ে রয়েছে মালদহ জেলার রতুয়ার মাড়োয়ারিপাড়ার সঙ্গে। আজ থেকে প্রায় ৩৩৩ বছর আগে এক মুসলিম জমিদারের হাত ধরে শুরু হওয়া দুর্গাপুজো বর্তমানে ‘রতুয়া বারোয়ারি দুর্গাপুজো’ নামে মানুষের কাছে বিশেষ পরিচিত। ধর্মীয় সীমানা ছাড়িয়ে এই পুজো আজও হিন্দু-মুসলমানের মেলবন্ধনের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জনশ্রুতি থেকে জানা যায় অতীতে রতুয়ায় জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন জুহুর খান নামের এক মুসলিম জমিদার। একদিন রাতে তিনি আশ্চর্য এক স্বপ্ন দেখেন। স্বপ্নে দেবী দুর্গা তাঁকে পুজোর আয়োজন করার নির্দেশ দেন। দেবীর নির্দেশ ছিল, কালিন্দী নদীতে ভেসে আসা কাঠামো থেকেই যেন প্রতিমা তৈরি করে পুজোর সূচনা করা হয়।  জুহুর খান সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করে পুজো শুরু করেন। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তিনি পুজোর সম্পূর্ণ দায়িত্ব স্থানীয় হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দেন। এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ ও ঐতিহ্য হল এর অনন্য ধারা। আজও শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে কালিন্দী নদীতে ভেসে আসা কাঠামোর ওপরেই প্রতিমা গড়ার কাজ করা হয়। এই পুজোর মূল প্রাণকেন্দ্রে রয়েছে সম্প্রীতির বার্তা। পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান ও প্রস্তুতি পর্বে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন মুসলিমরাও। বর্তমানে প্রায় পাঁচ হাজার স্থানীয় বাসিন্দাদের  সহযোগিতা ও অংশগ্রহণে এই প্রাচীন দুর্গোৎসব তার পুরনো ঐতিহ্য ও আভিজাত্য অক্ষুণ্ণ রেখে চলেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik