বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

জেন জি চলচ্চিত্র উৎসব নন্দনে

24 August, 2026 5:56 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের। কলকাতায় আয়োজন করা হচ্ছে জেন জি চলচ্চিত্র উৎসব। শিরোনাম ‘বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’। শিরোনাম ‘‌বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’। তিনদিনের এই উৎসব শুরু হচ্ছে আগামী শুক্রবার ২৮ আগস্ট। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। নন্দনে অনুষ্ঠিত হতে চলা এই উৎসবে দেখানো হবে মূলত ৪০ বছরের কম বয়সী পরিচালকদের ছবি। জানা গেছে এই ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষক করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এক ভিডিও বার্তায় তিনি চলচ্চিত্রপ্রেমী প্রতিটি মানুষকে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, এই উদ্যোগের সঙ্গে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনিই বেঙ্গল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির সাধারণ সম্পাদিকা। কমিটির প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানা গেছে, এই উদ্যোগ নেওয়ার মূল কারণ নতুন প্রজন্মের যে সব পরিচালকরা ভালো কাজ করছেন, তাঁদের কাজ সকলের সামনে তুলে ধরা। তাঁদের একটি মঞ্চ করে দেবে বেঙ্গল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল।
দিল্লিতে জেন জি–র আন্দোলন শুরুর ঠিক আগে গত ৬ জুলাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে, নতুন প্রজন্ম যাতে সিনেমার জগতে আরও বেশি করে আসে, তাঁদের যাতে এই মাধ্যমে আরও আগ্রহী করে তোলা যায় সে বিষয়ে আলোচনা করাই ছিল সেই সাক্ষাতের মূল উদ্দেশ্য। কমিটির সভাপতি প্রীতম সরকার জানিয়েছেন, প্রয়াত চিত্র পরিচালক দেবকীকুমার বসুকে এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে সম্মান জানানো হবে। তাঁর দাবি, ‘‌পথের পাঁচালী’‌ গল্পের স্বত্ত্ব নিয়ে প্রথমে সিনেমা বানাতে চেয়েছিলেন দেবকীকুমার বসু। বিভূতিভূষণের পরিবারের সঙ্গে তাঁর কথাও হয়। যদিও পরে ছবিটি তৈরি করেন সত্যজিৎ রায়। যেহেতু ২৬ আগস্ট ‘পথের পাঁচালী’ মুক্তি পেয়েছিল, তাই এই উৎসবের আয়োজনও করা হয়েছে এই দিনটিকে মাথায় রেখে। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik