বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

পার্ক স্ট্রিটের ঘটনায় মর্মাহত, অন্নপূর্ণা থেকে যাদবপুর মমতার তোপে বিজেপি !

24 August, 2026 6:16 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাস্টারস্ট্রোক ছিল লক্ষ্মী ভণ্ডার।

২০২১ এর বিধানসভা নির্বাচনে এই প্রকল্পের জেরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো সরকারে এসেছিলেন মমতা। মহিলা ক্ষমতায়নে এই প্রকল্প সাড়া ফেলেছিল বাংলা জুড়ে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনেও বর্তমান বিজেপি সরকারের ইস্তেহারে মহিলাদের মাসিক ৩০০০ টাকা ভাতার কথা বলে প্রচার করা হয়।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বাংলার মহিলাদের প্রত্যাশা ছিল অনেক। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিজেপি সরকার ১০০ দিন পার করে ফেললেও প্রত্যাশা অনুযায়ী অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেনা। বিভিন্ন যোগ্যতার মাপকাঠিতে তা আটকে থাকায় জেলায় জেলায় বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলারা। এবার বঞ্চিত মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থনের কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিটি জেলা ও ব্লকে বঞ্চিতদের নাম ও তথ্য সংগ্রহ করে কীভাবে তাঁর দল সাহায্য করবে,সেই আশ্বাস ও দিয়েছেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি দিনকয়েক ধরে চর্চায় থাকা ফুটপাথে দুধ গরম কাণ্ড প্রসঙ্গও তোলেন। ফুটপাথ আটকে এক মহিলা নাতির জন্য দুধ গরম করায় তাঁকে রীতিমতো ধমক দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর থেকেই কীভাবে একজন মন্ত্রী দুধের শিশুর মুখের গ্রাস কেড়ে নিতে পারেন, সে প্রশ্ন তোলেন অনেকে।

এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বললেন, মায়ের অভিশাপ, বড় অভিশাপ । এরপরই মমতা জানান, তিনি এই অসহায় পরিবারটির দায়িত্ব নিতে চান। এছাড়া সোমবার ফেসবুক লাইভে যাদবপুরে এভিবিপির তাণ্ডব ইস্যুতেও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। গত ৪ মাসে বিজেপি কেমন সরকার চালাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রতিবেদন

Sumantra Mukherjee