বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

নতুন করে সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর !

24 August, 2026 4:17 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

ইম্ফল : শনিবার থেকে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর।

সোমবার সেনাপতি জেলার তাফৌ এবং সংলগ্ন এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন সিআরপিএফ-এর এক জওয়ান। ৬৪ বছরের ওই জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যান তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

পাশাপাশি একই সময়ে সেনাপতি ও সংলগ্ন এলাকায় একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও প্রশাসনিক সূত্রের খবর, সোমবার ভোররাত থেকেই পরিস্থিতির অবনতি শুরু হয়। রাত আড়াইটে নাগাদ কাংপোকপি জেলার তাফৌ কুকি গ্রামে একটি বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। এরপর ভোর প্রায় ৪টে নাগাদ সেনাপতি জেলার ন্যাগা তাফৌ এলাকায় একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করেন।

কয়েকটি এলাকায় বাড়িঘর পুড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়ায়। সেনাপতি গেট এলাকায় স্থানীয়রা জড়ো হয়ে প্রতিবাদ করেন। জাতীয় সড়ক-২-এর উপর কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কিছু সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থা সমস্যার মুখে পড়ে।

তাফৌ কুকি ভিলেজ অথরিটি ঘটনার নিন্দা জানিয়েছে। তাদের পক্ষ থেকে এই ঘটনায় জড়িক ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করার দাবি জানানো হয়েছে অন্যদিকে, পরিস্থিতি যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।তবে এই সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এবং গুলিবিনিময়ে কারা জড়িত ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে সেনাপতি ও কাংপোকপি জেলার একাধিক এলাকার কথা উঠে এসেছে। ফলে স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং নতুন করে হিংসা ছড়িয়ে পড়া ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্য,মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে মেইতি ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত চলছে।

এই সংঘাতে বহু মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। নতুন করে সেনাপতি ও সংলগ্ন এলাকায় আগুন লাগানো এবং গুলি চলার ঘটনায় সেই পুরনো উত্তেজনা ফের সামনে এসেছে। প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

একই সঙ্গে আগুন লাগানো ও গুলিবিনিময়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। আপাতত সেনাপতি ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

প্রতিবেদন

Sumantra Mukherjee