বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

যাদবপুুরের ঘটনায় এফআইআর, তৈরি হল তদন্ত কমিটি

21 August, 2026 4:07 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

চাপের মুখে অবশেষে ঘটনার ৩৭ ঘণ্টা পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। ১৯ তারিখ রাত ১২ টা ৩৭ মিনিটে বহিরাগতরা ঢুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভাঙচুর করে বলে অভিযোগ। সেই সঙ্গে ১ নম্বর গেটের সিসিটিভি ক্যামেরা ভাঙারও অভিযোগ উঠেছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফলক ভাঙার অভিযোগ রয়েছে।

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সিসিটিভি ফুটেজ আমরা দেখব না। ইনভেস্টিগেশন কমিটি দেখবে। আমাদের এখানে সিসিটিভি সিকিওর থাকে, অন্তত এক মাস। তখন সেটা করার মতন কন্ডিশন ছিল না। তার জন্য যে পরিবেশ ঠিকঠাক থাকতে হয় গতকাল সেটা ছিল না। গতকাল সেটা করা যায়নি আজ সেটা করা হবে”।

তিনি আরও বলেন, “দেখুন এর আগে অনেকবার হয়েছে আমি রেজিস্টার থাকাকালীন এসেছিলাম তবে আজ রাত দেড়টার সময় আমার যা শারীরিক কন্ডিশন ২০১৮ সঙ্গে ২০২৬-এর অনেকটা পার্থক্য আছে। এখন আমার সঙ্গে এসে এখানে পৌঁছানো সম্ভব নয়। গভর্নর সহ সবার সঙ্গে কথা হয়েছে, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। নিজেরা কোন সিদ্ধান্ত নিয়ে যেন কেউ কিছু না করে”।

সেই সঙ্গে পুলিশি পাহারা নিয়ে তিনি বলেন, “পুলিশ আউটপোস্ট নিয়ে কথা উঠেছে গভমেন্ট থেকেও বলা হয়েছে পুলিশ আউটপোস্ট নিয়ে। তখন হাইকোর্টের রায় দুটো অংশ ছিল একটা অংশ ছিল সিসিটিভি। সেই পার্টটা আমরা এক্সিকিউট করেছি। সেকেন্ড পার্টটা আমরা করিনি তার একটি কারণ, কারণ ক্যাম্পাসে পুলিশ থাকুক আমরা সেই নীতিতে বিশ্বাস করিনা। পুলিশ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি প্রত্যেকের সহমর্মিতাতে শান্তি বজায় থাকবে। বহিরাগতরা আশা কাম্য নয় যে দলের হোক না কেন”।

পাশাপাশি যাদবপুর কাণ্ডে বৃহস্পতিবার যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন। বলেছিলেন, দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। এবার সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বললেন, “দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিকাল স্ট্রাইক হবে।”

গত বুধবার রাতে জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, অরবিন্দ ভবনে বৈঠক চলাকালীন আচমকা ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপি-র জনা কয়েক সদস্য সেখানে ঢুকে হামলা চালায়। প্রশ্ন তোলা হয়, যেখানে ছাত্র সংগঠনই আর নেই, সেখানে কীসের জিবি বৈঠক? প্রশ্ন শুনে খেপে ওঠেন ফেটসুর সদস্যরা।

পালটা অভিযোগ, তাঁরা এবিভিপি সদস্যদের মারধর করে। আক্রান্তরা ভর্তি হন পাশের হাসপাতালে। এই অশান্তি ঘিরে বৃহস্পতিবার সকালেই কর্মসূচির ডাক দেয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। পালটা মিছিলের কর্মসূচি গ্রহণ করে এবিভিপি। দুপুরে দু’পক্ষের জমায়েত ও মিছিল কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদন

Sumantra Mukherjee