আরব আমিরশাহির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন স্মিত মচ্ছর

আবু ধাবি: প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে সহ পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়েও বাঁচিয়েছিলেন বিমানে থাকা শতাধিক যাত্রীর প্রাণ। মারাত্ম জখম অবস্থার মধ্যেই খুলে দিয়েছিলেন ককপিটের দরজা। সাহসিকতা, বীরত্ব ও উপস্থিত বুদ্ধির স্বীকৃতিস্বরূপ ভারতীয় পাইলট স্মিত মচ্ছর সম্মান জানানো হল সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কারে।
গত ৩০ সেপ্টেম্বর মাঝ আকাশে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নজির সৃষ্টি করেছেন ফ্লাই দুবাইয়ের ক্যাপ্টেন স্মিথ। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন ভর্তি থাকতে হয়েছিল দুবাইয়ের একটি হাসপাতালে। ছুরির কোপে মারাত্মকভাবে জখম হয়েছিল তাঁর খুলির একটি অংশও। জরুরি ভিত্তিতে সেটির অপারেশনও করা হয় দুবাইতে। এরপরেও তাঁর জীবনে ঝুঁকি কিছু কম ছিল না। আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই। তাই বিশ্বের একাধিক দেশ তাঁকে পুরস্কৃত করার কথা জানালেও স্মিত উপস্থিত থাকতে পারেননি কোনওটিতেই। অবশেষে বুধবার মচ্ছরের হাতে তুলে দেওয়া হল সংযুক্ত আরব আমিরশাহির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড।
দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম তাঁর হাতে এই সম্মান তুলে দেন। এর আগে মচ্ছরকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন শেখ হামদান। এদিন রাজকুমারের সঙ্গে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীও। পাশাপাশি ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমন্ত্রণ পেয়েছেন এই ভারতীয় পাইলট।
এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ সম্মান অর্ডার অফ জায়েদ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
