বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

জ্ঞানেশ-মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের: ‘আমরা সবই জানি’!

27 October, 2026 7:27 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:  SIR নিয়ে বিতর্কের মধ্যেই  নির্বাচন কমিশন মঙ্গলবার নিজেদের অবস্থান জানিয়েছিল সর্বোচ্চ আদালতে। কমিশনের অন্দরে মতবিরোধের অভিযোগ নস্যাৎ করে সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা জমা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দিল  ‘আমরা সবই জানি।’ সেই সঙ্গে  এসআইআর সম্পর্কিত সমস্ত পদক্ষেপই খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে আদালত।

জানা গেছে, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে তাতে লেখা হয়েছে, কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও মতান্তর নেই। সাংবিধানিক বিধি যথাযথভাবে মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে,  ‘কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আলোচনা চলাকালীন সদস্যদের মধ্যে বিভিন্ন মতামত বা প্রশ্ন থাকতে পারে। কিন্তু সেটিকে মতবিরোধ বলে চিহ্নিত করা ঠিক নয়।’ এক্ষেত্রে কমিশনের দাবি, নিয়ম অনুযায়ী ফাইল প্রথমে পাঠানো হয় নির্বাচন কমিশনারদের কাছে। পরে তা পৌঁছোয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। জরুরি ক্ষেত্রে অনলাইনেও অনুমোদন নেওয়া হয় এবং পরে তা নথিভুক্ত হয়। তাই কোনও ফাইল সম্পর্কে নির্বাচন কমিশনারদের লেখা কোনও নোট বা প্রশ্নকে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরা যায় না। সঠিক খবর না জেনে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই মামলাগুলি করা হয়েছে বলে দাবি করেছে কমিশন।

কমিশনের জমা দেওয়া হলফনামার বিস্তারিত জবাব দেওয়ার জন্য এদিন মামলাকারীদের আইনজীবী ১০ দিন সময় চান। তা মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য  হয়েছে ১৭ নভেম্বর।

প্রতিবেদন

Lopa Bhowmik