বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

শক্তি বাড়াচ্ছে অর্ণব, পাল্টাচ্ছে কলকাতার আবহাওয়াও, কখন ল্যান্ডফল ?

27 October, 2026 4:29 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে  ‘অর্ণব’ । এটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ২০ কিমি বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অন্ধ্রপ্রদেশের বাপাতলা উপকূলের কাছে এটির ল্যান্ডফল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

অর্ণব-এর প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেও। ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওড়িশার ভুবনেশ্বর ও খোরধায় ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। তিন দিনের জন্য পর্যটক নৌকা পরিষেবা স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। তিনি প্রশাসনের আধিকারিকদের ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বাপাতলার সূর্যলঙ্কা সৈকত দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, সমুদ্র উত্তাল থাকায় সমস্ত মাছ ধরার কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং উপকূলীয় এলাকায় ট্রেন ও স্কুল বন্ধ রাখা হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। বিভিন্ন জেলাতেও একই ছবি। তবে ধীরে ধীরে ঘুরছে বাংলার আবহাওয়াও। আলিপুর হাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় অর্ণবের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে ভুগতে হবে বাংলাকে। মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে অর্ণব। মঙ্গলবার বাংলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, শহরতলিতে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

‘অর্ণব’-এর সতর্কতার জেরে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ পাল্টানো হয়েছে। হঠাৎ এই ট্রেন বাতিলের ফলে সংশ্লিষ্ট রুটের নিত্যযাত্রী ও পর্যটকরা ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। তবে রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, যাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাতিল ট্রেনগুলির তালিকা:
১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল
১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল
১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল
১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল

 

 

প্রতিবেদন

UTSAB RC