বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল বাংলার ডিএ মামলার শুনানি

27 October, 2026 6:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি: সুপ্রিম কোর্টে ফের ঝুলে রইল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত থাকলেও, শেষ পর্যন্ত তা আর ওঠেনি। এর ফলে রাজ্যের লক্ষাধিক কর্মরত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরও এক মাস অপেক্ষা করতে হবে।
মামলাকারী মলয় মুখোপাধ্যায় জানান, এদিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপিআই মামলা সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টানা চলার কারণে ডিএ সহ অন্যান্য মামলাগুলির শুনানি করা সম্ভব হয়নি। ১৪ নম্বরে তালিকাভুক্ত থাকা বাংলার ডিএ মামলাটি তাই আগামী চার সপ্তাহ পর ফের শুনানির সম্ভাবনা রয়েছে। বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অনেকে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এই দীর্ঘ লড়াইয়েও পেনশনভোগী ও কর্মচারীদের একাংশ মলয় মুখোপাধ্যায়ের মতো মামলাকারীদের পাশে থাকার বার্তা দিয়ে ধৈর্য ধরে অপেক্ষার কথাই জানিয়েছেন। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর এখন পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

প্রতিবেদন

Lopa Bhowmik