বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

১৩ বছরের নাবালিকাকে অপহরণ, মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, FIR দায়ের

27 October, 2026 5:37 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, বাগুইহাটি: ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বাগুইআটিতে। ঘটনায় আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্য়াকমেল করা হয় বলেও অভিযোগ। অভিযোগকারীর বিরুদ্ধে FIR দায়ের পরিবারের।

গত ২৪ অক্টোবর শনিবার বিরাটি থেকে ওই নাবালিকাকে ব্যান্ডেলের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়ে সে নিখোঁজ হয়। রাতে বাড়ি না ফেরায় ফোন করা হলে নানা অসংলগ্ন তথ্য দেওয়া হয় এবং পরে অপরিচিত নম্বর থেকে তাকে অপহরণের কথা পরিবারকে জানানো হয়। রবিবার সকালে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় নাবালিকা বাড়ি ফিরে পরিবারকে পুরো ঘটনা জানায়। তার অভিযোগ, জলের সঙ্গে মাদক মিশিয়ে তাকে অচেতন করে একাধিক ব্যক্তি নির্যাতন চালায় এবং জোর করে গর্ভনিরোধক খাওয়ানো হয়। পাশাপাশি, ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে তা পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করা হয়। ভয়ে প্রথমে পরিবার থানায় যেতে না পারলেও, পরবর্তীতে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

প্রতিবেদন

UTSAB RC