বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

ইসলামপুরে বইয়ের স্টলে হামলার প্রতিবাদে সিপিএমের মিছিল

26 October, 2026 7:08 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, ইসলামপুর: শারদোৎসবের সময় ইসলামপুর শহরে মার্কসীয় ও প্রগতিশীল বই বিক্রয় কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পথে নামল সিপিএম। সোমবার উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে ইসলামপুর বাস টার্মিনাস থেকে ইসলামপুর থানা পর্যন্ত মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা। পরে থানার সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য উত্তম পাল, বিকাশ দাস, বাজিল আখতার, রঘুপতি মুখোপাধ্যায় ও আব্দুল করিম প্রমুখ। মিছিলে দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি বইপ্রেমী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষের কাছে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

 

প্রতিবেদন

Sandipan Saha