বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী স্কুলস্তরেই পড়ুয়াদের রাষ্ট্রবাদ দরকার: মুখ্যমন্ত্রী আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, জখম ১২ প্রয়াত যোগেন চৌধুরীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই জম্মুর শিব মার্কেট, ক্ষয়ক্ষতি কয়েক কোটির

26 October, 2026 8:03 AM Lopa Bhowmik
শেয়ার করুন

শ্রীনগর:‌ বিধ্বংসী আগুন জম্মুর শিব মার্কেট এলাকায়। পুড়ে ছাই অন্তত ৪০ টি দোকান। বিপুল ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের। দমকলেল অনুমান, শর্ট সারৃকট থেকেই আগুন লেগেছে। মৃত্যু বা আহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
রবিবার মাঝরাতের ঘটনা। আচমকাই মার্কেটটির একটি দোকানে আগুন লেগে যায়। চোখের পলকে সেই আগুন ভয়াল রূপ ধারণ করে। দাউ দাউ আগুনের শিখা ছড়িয়ে পড়তে থাকে এক দোকান থেকে অনষ দোকানে। বাজার এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন মুহূর্তের মধ্যেই গ্রাস করে নেয় একাধিক দোকানদানি।
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি। সেখানে দেখা গেছে, একের পর এক দোকান চলে যাচ্ছে আগুনের গ্রাসে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক কিলোমিটার দূর থেকেও চোখে পড়েছে ভয়াবহ আগুনের হলকা।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। কিন্তু এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে আগুন আয়ত্বে আনতে দমকলকে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে কয়েক কোটি টাকার লোকসান হয়ে গিয়েছে ব্যবসায়ীদের। দমকল জানিয়েছে, আগুনের গ্রাসে চলে গিয়েছে মার্কেটের মধ্যে থাকা একটি হোটেলও। পর্যটনের মরশুম শুরু হওয়ার মুখেই এরকম একটি ঘটনায় মাথায় হাত শিব মার্কেটের ব্যবসায়ীদের। কীভাবে ক্ষতি সামাল দেবেন তা ভেবে কুল–কিনারা করতে পারছেন না কেউ।
এলাকার বিজেপি বিধায়ক বিক্রম রান্ধোয়া জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। তবে তার পরিমাণ প্রচুর বলেই ধারণা করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয়ে গেলে সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik