বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

ফ্লোরিডায় স্টেডিয়ামের বাইরে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, ৬ শিশু-সহ জখম ১২

25 October, 2026 3:14 PM UTSAB RC
শেয়ার করুন

ফ্লোরিডা: ফ্লোরিডায় একটি ফুটবল স্টেডিয়ামের কাছে এলোপাথাড়ি গুলিবর্ষণ বন্দুকবাজের। ঘটনায় ছয় শিশু-সহ ১২ জন গুরুতর জখম হয়েছেন। শনিবার ‘হোমকামিং উইকেন্ড’ উদযাপনের সময় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফুটবল ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই ঘটনাটি ঘটে। স্টেডিয়ামের কাছে ভিড় জমলে কয়েকজনের মধ্যে বচসা শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই হাতাহাতিতে গড়ায়। সেই সময়ই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। স্থানীয় পুলিশ প্রধান লরেন্স রেভেল সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুদের আহত হওয়ার ঘটনাকে তিনি ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন।

পুলিশ প্রধানের কথায়, গুলি চালানোর পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

প্রতিবেদন

UTSAB RC