বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

গাইঘাটায় কিশোরীর রহস্যমৃত্যু: ধর্ষণ ও খুনের সন্দেহে আটক আত্মীয়

25 October, 2026 1:59 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার। ধর্ষণ  করে খুনের সন্দেহ করছে পুলিশ। রবিবার সকালে এক প্রতিবেশীর বাড়ির বাথরুমের সামনে তার দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির সদস্যরা। ঘটনায় নির্যাতিতার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গাইঘাটা বাজার এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে পরিবারের সঙ্গে গিয়েছিল ওই কিশোরী। রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর সে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। সকালে মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ এবং ধর্ষণের অভিযোগ নিয়ে নিশ্চিত নয়। পুলিশও এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তদন্ত শুরু হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্যের প্রসঙ্গও উঠে এসেছে। অভিযোগ প্রমাণিত হলে ধর্ষণ ও খুনের ধারায় মামলা হতে পারে। নির্যাতিতা নাবালিকা হলে পকসো আইনও প্রযোজ্য হতে পারে।

প্রতিবেদন

UTSAB RC