বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

‌তীব্র ঘুর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘অর্ণব’‌, বুধবার আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে

25 October, 2026 11:46 AM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ ফের আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। জানালো ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। সেটি ঘুর্ণিঝড়ে রূপ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এখনও যা পরিস্থিতি তাতে, ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে দক্ষিণমুখী নিম্নচাপটি বাঁক নিতে পারে সমুদ্রে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব–মধ্য এবং দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি ঘণ্টায় আট কিলোমিটার বেগে দক্ষিণ–পূর্বে দিকে এগিয়ে গেছে। শনিবার রাতে সেটি অবস্থান করেছিল আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৪৭০ কিলোমিটার উত্তর ও উত্তর–পশ্চিমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৬০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ–পূর্বে, কাকিনাড়া থেকে ৯৫০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে, মছলিপত্তনম থেকে ১০৬০ কিলোমিটার পূর্বে এবং বাপাতলা থেকে ১১৩০ কিলোমিটার পূর্বে। রবিবার এই নিম্নচাপটি ক্রমশ এগোতে থাকবে দক্ষিণ দিকে এবং গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর সেটি পূর্ব–মধ্য বঙ্গোপসাগরের ওপরেই ধীরে ধীরে পশ্চিম–উত্তর পশ্চিম দিকে এগোবে। পরের দিন অর্থাৎ সোমবার সকালেই এই নিম্নচাপটির ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যে ঝড়ের নামকরণ করেছে ‘‌অর্ণব’‌। হাওয়া অফিস জানাচ্ছে, ‘‌অর্ণব’‌ তার যাবতীয় শক্তি সঞ্চয় করবে সমুদ্রের ওপরেই। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মঙ্গলবার সকালে তীব্রগতির ঘুর্ণিঝড়ে রূপ নেবে।
তবে ‘‌অর্ণব’‌ আসল খেলাটি দেখাবে বুধবার। এদিন সকালে সে গিয়ে পৌঁছবে অন্ধ্রপ্রদেশের উপকূলে। এবং অতি তীব্র গতিতে ল্যান্ডফল করতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূলে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। হাওয়ার বেগ হতে পারে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত।
এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বুধ ও বৃহস্পতি দুদিনই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় একটানা বৃষ্টি চলতে পারে বুধবার থেকে শনিবার পর্যন্ত। অন্যদিকে বৃহস্পতিবার থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে মঙ্গলবার থেকে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবারের পর আর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন,মঙ্গলবারের মধ্যেই তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik