বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

ভাঙন পরিদর্শনে মুখ্য সচিব, ভুতনিকে নতুন ব্লক করার দাবি বিধায়কের

24 October, 2026 8:28 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: প্রতি বছরের মতো এবারও গঙ্গা ও ফুলহার নদীর ভয়াবহ ভাঙনের জেরে তীব্র সংকটে মালদহ জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই সমস্যার স্থায়ী সমাধানের দিশা খুঁজতে রবিবার মালদাহে আসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। জেলা প্রশাসন সূত্রে খবর, মানিকচক ব্লকের বন্যা ও ভাঙনবিধ্বস্ত ভূতনি এলাকা পরিদর্শন করবেন তিনি। এর পর সেচ, বিদ্যুৎ, পিডব্লিউডি ও জনস্বাস্থ্য কারিগরি সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর আগে জেলাশাসকের উপস্থিতিতে সমস্ত দপ্তরকে নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করা হয়। মূলত মানিকচক, রতুয়া ১, কালিয়াচক ৩ এবং ইংলিশ বাজার ও কালিয়াচক ২ ব্লকের একাংশ প্রতিবছর নদী ভাঙনের মুখোমুখি হয়। চলতি বছরে গঙ্গার বাঁধ ভেঙে ভুতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি রতুয়া ১-এর কালিয়াচক ৩-এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাজ্য সরকারের তরফে ত্রাণ ও আর্থিক সাহায্য পৌঁছালেও স্থায়ী সমাধানের দাবি দীর্ঘদিনের। মুখ্য সচিবের এই গুরুত্বপূর্ণ সফরের আগে ভুতনিকে একটি পৃথক নতুন ব্লক হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল। প্রশাসনিক জটিলতা কাটানো এবং ত্রাণ ও উন্নয়নমূলক কাজ দ্রুত রূপায়ণ করতে ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আরও দুই-একটি পঞ্চায়েত যুক্ত করে নতুন ব্লকের প্রস্তাব দিয়ে জেলাশাসককে ইতোমধ্যে লিখিত আবেদন জানিয়েছেন তিনি। মুখ্য সচিবের এই সফরে ভাঙন রোধের পাশাপাশি প্রশাসনিক সংস্কারের এই দাবি কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

প্রতিবেদন

Lopa Bhowmik