বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

গভীর রাতে লাভপুরে বিস্ফোরণ, তৃণমূল নেতার পরিত্যক্ত দোকান থেকে তাজা বোমা উদ্ধার

24 October, 2026 7:39 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: গভীর রাতে বোমার বিকট শব্দে কেঁপে উঠল লাভপুর থানার গঙ্গারামপুর গ্রাম। লাভপুরে তৃণমূল নেতার ভাইয়ের একটি পরিত্যক্ত দোকান থেকে তাজা বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গারামপুর গ্রামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রধান রাস্তায় বোমা বিস্ফোরণের দাগ এবং চারপাশে দড়ি ছড়িয়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের যৌথ তল্লাশিতে একটি পরিত্যক্ত দোকানের ভেতর থেকে প্রায় সাতটি তাজা বোমা, বারুদ, পাথর এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামভর্তি একটি বালতি উদ্ধার করা হয়।

এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় অশান্তি পাকানোর উদ্দেশ্যেই ওই পরিত্যক্ত দোকানে বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনার পেছনে লাভপুরের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি শেখ ইসমাইল ওরফে মিঠুর ভাই ইব্রাহিম শেখের অনুগামীরা জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার জেরে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, তার তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন

Sandipan Saha