বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

দিল্লির স্কুলে আগুনে পুড়ে মৃত দ্বাদশের ছাত্রী

24 October, 2026 7:03 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়া দিল্লি: স্কুলের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেল ছাত্রী। রহস্যজনক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। ঘটনাটি  পূর্ব দিল্লির শাহদরা জেলার  কৃষ্ণ নগর এলাকার একটি  সরকারি স্কুলের। শনিবার স্কুলের নিরাপত্তারক্ষীদের ঘরের পিছন থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। স্কুলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকল। স্থানীয় বিধায়ক  অনিল গোয়েল জানিয়েছেন, ‘‘এটি আত্মহত্যার ঘটনা। কী কারণে এই আত্মহত্যা সেটা বিস্তারিত তদন্তের পরই জানা যাবে। স্থানীয় পুলিশ, প্রশাসন ও এসডিএম অফিসের আধিকারিকেরা সমস্ত দিক খতিয়ে দেখছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’ উদ্ধার হওয়া জিনিসপত্র এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। সুইসাইড নোটে কী লেখা রয়েছে, সে সম্পর্কেও সরকারি ভাবে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে মৃতার দিদি জানিয়েছেন, তিনি এদিন বোনকে স্কুলে পৌঁছতে গিয়েছিলেন। তখন সে একেবারেই স্বাভাবিক ছিল। এরপর দুপুর ১২- ৪০ নাগাদ স্কুল থেকে বাড়িতে ফোন করে জানানো হয় যে, ছাত্রীটির অবস্থা গুরুতর। পরিবারের লোক স্কুলে গিয়ে জানতে পারেন আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মেয়ের।

দমকল আধিকারিক অনুপ সিং জানিয়েছেন, স্কুলের নিরাপত্তারক্ষীদের ঘরের পিছনে যে জলের ট্যাঙ্ক রয়েছে, তার পাশে পড়ে ছিল ছাত্রীটির আগুনে পোড়া দেহ। মুখের একটা অংশ বিশ্রী ভাবে পুড়ে গিয়েছিল। এরপরই তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু  কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।

 

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik