বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

সনিয়াকে নিয়ে রাহুলের আবেগঘন পোস্ট, নভেম্বরে আসছে বহু প্রতীক্ষিত স্মৃতিকথা !

20 August, 2026 3:32 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নয়াদিল্লি : রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে সনিয়া গান্ধীর জীবনসংগ্রাম ও নিঃশব্দ সাহসিকতার কথা স্মরণ করে এক আবেগঘন বার্তা শেয়ার করলেন তাঁর পুত্র তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। প্রায় ৩৫ বছর আগে বাবাকে হারানোর পর মা যেভাবে জীবনের সমস্ত ঝড়-ঝাপটা বুক আগলে সহ্য করেছেন, সেই স্মৃতি উসকে দিয়েই রাহুল জানান, জীবনের এই দীর্ঘ পথচলায় সোনিয়া গান্ধীর সেই না-বলা গল্প এবার বিশ্ববাসী জানতে পারবে। আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে চলেছে সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী  ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)।

‘পাপা তোমার দিকে গর্বের সাথে তাকিয়ে আছেন’

সনিয়া গান্ধীর উদ্দেশ্যে এক খোলা চিঠিতে রাহুল গান্ধী লেখেন, “৩৫ বছরেরও বেশি সময় আগে আমি তোমাকে আর পাপাকে শেষবার একসঙ্গে দেখেছিলাম। পাপা চলে যাওয়ার পর থেকে জীবন তোমার দিকে যত কঠিন চ্যালেঞ্জই ছুঁড়ে দিক না কেন, তুমি যেভাবে অদম্য সাহস আর মর্যাদার সাথে তার মোকাবিলা করেছ, তা আমি দেখেছি। পাপা চলে যাওয়ার পর তোমার জীবন কতটা কঠিন ছিল, তা শুধু আমি আর প্রিয়াঙ্কাই সত্যিটা জানি।”

সনিয়া গান্ধীর এই বিশেষ স্মৃতিকথা প্রকাশের খবরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রাহুল আরও যোগ করেন, “আজ পাপার জন্মদিনে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পাপা ওপর থেকে মুচকি হাসছেন এবং তাঁর সুন্দর সনিয়ার দিকে পরম গর্বের সঙ্গে তাকিয়ে আছেন।” অতি ব্যক্তিগত জীবনের গল্প পাঠকদের সামনে তুলে ধরা যে তাঁর মায়ের মতো অন্তর্মুখী মানুষের পক্ষে সহজ ছিল না, তাও স্বীকার করে নেন তিনি।

Cambridge-এর প্রেম থেকে রাজীব-ইন্দিরার হত্যা: বইয়ের পাতায় ইতিহাস

বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ ক্যানফ’ (Alfred A Knopf)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, বইটির প্রচ্ছদে সোনিয়া গান্ধীর যৌবনকালের একটি বিরল ও মার্জিত সাদাকালো ছবি স্থান পেয়েছে। স্মৃতিকথাটিতে ৭৯ বছর বয়সী দেশের অন্যতম দীর্ঘমেয়াদী এই কংগ্রেস নেত্রীর বর্ণময় জীবনের মূল অধ্যায়গুলো উন্মোচিত হতে চলেছে।

একজন অত্যন্ত নিভৃতচারী নেত্রী হিসেবে পরিচিত সোনিয়া গান্ধী কীভাবে নিজের জীবনের সবচেয়ে আবেগঘন এবং ট্র্যাজিক মুহূর্তগুলোকে এই বইয়ের পাতায় সাজিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক ও সাহিত্য মহলে ইতোমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নভেম্বরের ১০ তারিখে বিশ্বজুড়ে এই স্মৃতিকথাটি আলোর মুখ দেখতে চলেছে।

প্রতিবেদন

Sumantra Mukherjee