বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

দিল্লিতে বিনা অনুমতিতে জ্ঞানেশ-বিরোধী প্রতিবাদে নামল ‘পিপল এগেইনস্ট এসআইআর’

23 October, 2026 4:45 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এসআইআর-এর বিরোধিতায় এবার রাজধানীতে প্রতিবাদ করছে একটি নতুন সংগঠন। শুক্রবার দিল্লির কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে প্যাটেল চকের নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত ‘জ্ঞানেশ হটাও’ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে একটি বিশাল মিছিলের ডাক দিয়েছে পিপল এগেইনস্ট এসআইআর। শিক্ষার্থী, কৃষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গড়ে উঠেছে এই  সংগঠন। এদিন দিল্লিতে সকাল থেকে জাতীয় পতাকা হাতে বহু সাধারণ মানুষ এই সংগঠনের ডাকে পথে নেমে প্রতিবাদ জানাছেন।

এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে, আইসা সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাসহ বেশ কিছু পরিচিত মুখ এবং ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃন্দা কারাত ইতিমধ্যেই এই মিছিলে যোগ দিয়েছেন। অভিজিৎ দীপকে ও নেহা বোরার যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই মিছিলের আয়োজনের জন্য দিল্লি পুলিশের কাছে কোনও ধরনের অনুমতির আবেদন করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশের অনুমতির তোয়াক্কা করবে না। একই সঙ্গে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর যাতে কোনও ধরনের বলপ্রয়োগ না করা হয়, সে বিষয়ে পুলিশকে আগেভাগেই সতর্ক করে দিয়েছে সংগঠনটি। যদি মাঝপথে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে, তবে পথে বসে জাতীয় সংগীত গাওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বর্তমানে দিল্লির বিভিন্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা  জারি থাকায়, পুলিশি অনুমতি ছাড়াই এই মিছিলের ডাক ঘিরে শুক্রবার রাজধানী জুড়ে নতুন করে উত্তেজনা ও আইনশৃঙ্খলা অবনতির তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

প্রতিবেদন

Sandipan Saha