বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

পুরভোটের দামামা, শীঘ্রই কলকাতা-হাওড়ায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

22 October, 2026 5:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে আসন্ন পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কমিশন চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা না করলেও আগামী নভেম্বরে কলকাতা ও হাওড়া-সহ সাতটি পুরসভা ও পুরনিগমে নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি। জানা গেছে, বৃহস্পতিবার রাতেই শহরে আসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল।শুক্রবার তাঁর সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক হবে। চলতি অক্টোবর মাসেই কলকাতা ও হাওড়া পুরনিগমের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। প্রার্থী বাছাইয়ে প্রক্রিয়া চলছে জোরকদমে। এমনকি, তৃণমূলের টিকিটে জেতা একাধিক কাউন্সিলরও বিজেপির টিকিটে লড়ার জন্য যোগাযোগ শুরু করেছেন বলে সূত্রের খবর। আগামী বছর বাকি পুরভোটগুলির কথা মাথায় রেখে রাঢ়বঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা সহ প্রায় ১০টি সাংগঠনিক জেলা কমিটিতে রদবদলের পরিকল্পনাও রয়েছে। এদিকে বিরোধী শিবিরগুলি এখনও বেশ খানিকটা পিছিয়ে। তৃণমূলের প্রতীক সংক্রান্ত জটিলতার কারণে আগামী ৩০ অক্টোবর নির্বাচন কমিশন উভয় পক্ষকে ডেকে পাঠিয়েছে। বাম ও কংগ্রেসের প্রস্তুতিও কিছুটা শ্লথ। বিরোধীদের এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে শুরু থেকেই পুরভোটের প্রচারে এগিয়ে থাকতে চাইছে বিজেপি।

প্রতিবেদন

Lopa Bhowmik