বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

নাগেরবাজারে বইয়ের স্টলে হামলার মুখে প্রতিবাদের প্রতীক দমদমের ‘বুজুদা’, ভাইরাল ভিডিও

23 October, 2026 4:20 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দমদম: পুজোর মরশুমে নাগেরবাজারে বামেদের একটি বইয়ের স্টলে আক্রমণের ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিয়োয় দেখা যায়, এক যুবক বই ছুঁড়ে ফেলে দিতে উদ্যত হলে, সত্তরোর্ধ্ব এক প্রবীণ অত্যন্ত শান্তভাবে তাঁকে অনুরোধ করছেন, ‘বইটা নষ্ট কোরো না ভাই। এ দিকে এসো, বইগুলো দ্যাখো’। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। প্রবীণ-নবীন সকলেই তাঁর ব্যবহারের প্রশংসা করতে থাকেন। তবে এই প্রবীণ ব্যক্তিটি আর কেউ নন,  দমদম এলাকার ‘বুজুদা’ নামে পরিচিত সিপিএমের সর্বক্ষণের কর্মী বিপুল দাশগুপ্ত।

১৯৭৯ সাল থেকে নাগেরবাজারের এই বই-বিপণির সঙ্গে যুক্ত হন বিপুল। দীর্ঘ কয়েক দশক সামলেছেন এখানকার স্টলের দায়িত্ব। পার্টির হোলটাইমার হিসেবে মানুষের সঙ্গেই জীবন কাটান এলাকার সকলের পরিচিত বুজুদা। লালন ফকির, শাহ আব্দুল করিম, বাংলাদেশের সাহিত্য থেকে শুরু করে রামায়ণ-মহাভারত ও মার্কসবাদ তাঁর নিয়মিত পঠনপাঠনের অঙ্গ। বইয়ের প্রতি এই গভীর ভালোবাসা থেকেই সেদিন তিনি আক্রমণকারী যুবকদের শান্ত করার চেষ্টা করেছিলেন। ব্যক্তিগত প্রচার এড়িয়ে তাঁর সাফ কথা, ওই সময় যা করা উচিত, সেটুকুই করেছি। আমি একটা শৃঙ্খলাবদ্ধ দলের কর্মী, একা নই। ঘটনাটি কেবল বিপুলের প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।

এই সমস্ত ঘটনার আবহেও তরুণ প্রজন্মকে নিয়ে দারুণ আশাবাদী বিপুল। তাঁর মতে, বইপড়ার প্রবণতা মাঝখানে কিছু কমলেও, বর্তমানের তরুণ প্রজন্ম আবার নতুন উৎসাহে নানা ধরনের বই পড়ছে। বই ও সংস্কৃতির ওপর হামলার বিরুদ্ধে এমন শান্ত প্রতিবাদ এবং নাগরিক উদ্যোগ আজ বাংলার বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিবেদন

Sandipan Saha