৮৬ বছর আগে কুকুর, ইঁদুরের মহাকাশ যাত্রা
নিজস্ব প্রতিবেদন : আজ থেকে ৮৬ বছর আগের ঘটনা। মানুষ মহাকাশে পা রাখার আগে, দুটি কুকুর সেখানে গিয়ে আবার ফিরে এসেছিল। দিনটা ছিল ১৯৬০ সালের ১৯ আগস্ট। কুকুর দুটি মহাকাশচারী হয়ে সোভিয়েত স্পুটনিক ৫-এ চড়ে পৃথিবী ছেড়েছিল। একটির নাম ছিল বেলকা। এর অর্থ কাঠবিড়ালি। অন্যজনের নাম স্ত্রেলকা।
তার অর্থ ছোট তীর। একদিন কক্ষপথে ঘুরে তারা ফিরে এসেছিল। তাদের সঙ্গে মহাকাশে গিয়েছিল একটি ধূসর খরগোশ, ৪০টি ইঁদুর, দুটি ছুঁচো, মাছি এবং গাছপালা। সবাই এই যাত্রা থেকে বেঁচে ফিরেছিল।
এদের আগে মহাকাশে প্রথম প্রদক্ষিণ করেছিল রুশ কুকুর লাইকা। কিন্তু সে ফিরে আসতে পারেনি। মহাকাশের কক্ষপথে মানুষ পাঠানোর আগে বেলকাদের পাঠানো ছিল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর আট মাস পরে ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করেন।
