বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দুর্গা প্রতিমা বিসর্জনে বিপত্তি, তলিয়ে গেলেন ৪ যুবক

21 October, 2026 11:33 AM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোটা:‌ দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। খালের জলে তলিয়ে গেলেন ৪ জন। রাজস্থানের কোটার ঘটনা। জানা গেছে, দেবী মূর্তি বিসর্জন দেওয়ার জন্য ৭ যুবক একটি নৌকো নিয়ে বোরখেড়া থানা এলাকার কোটরি খালে নেমেছিলেন। আটমকাই নৌকোটি উল্টে যায়। ৩ জনের সাঁতার জানা থাকায় তারা কোনওক্রমে সাঁতরে জল থেকে পাড়ে উঠে আসেন। কিন্তু বাকি ৪ জন জলের তোড়ে ভেসে যান। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে নামে পুলিশ। ৪ জনের খোঁজে নামানো হয় পেশাদার ডুবুরি। তল্লাশি শুরু করেন জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি।
কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, ক্যানেল রোডে ওই সময় প্রতিমা নিরঞ্জন চলছিল। ৭ জনকে নিয়ে নৌকাটি খালে নেমেছিল। কিন্তু হঠৎই নৌকোটি ডুবে যাওয়াতেই বিপত্তি বাঁধে। কয়েকজনজন আরোহীর পরিচয় এখনও পর্যন্ত জানতে পেরেছে পুলিশ। মনে করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে বা ভারসাম্য হারিয়ে নৌকাটি হঠাৎ উল্টে যায়।
এই ঘটনার পরই জেলা প্রশাসন বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সেখানে দেবী প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট কিছু ঘাটের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় সে জন্য প্রতিমা বিসর্জন চলাকালীন ওইসব ঘাটে ডুবুরি, উদ্ধারকারী দল, বোট ইত্যাদি রাখা হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik