বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অতীতেও কলকাতার পুজো সাক্ষী থেকেছে বিপর্যয়ের!‌

18 October, 2026 1:30 AM Lopa Bhowmik
শেয়ার করুন

আগেও কলকাতার দুর্গাপুজোয় বেশ কয়েকবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তালিকায় থাকল তারই কয়েকটি।

২০১৫
১৮ অক্টোবর মহাষষ্ঠীর দিন দেশপ্রিয় পার্কে ‘‌সবচেয়ে বড় দুর্গা’‌ দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন দর্শনার্থীরা। দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ এই পুজো কমিটি সে বছর ৮৮ ফুট উঁচু দুর্গা প্রতিমা নির্মাণ করেছিল। যা দেখতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে।ধারণ ক্ষমতার অতিরিক্ত ভিড় এবং সঠিক পরিকল্পনার অভাবে মণ্ডপের প্রবেশ পথে হুড়োহুড়ি শুরু হয়। প্রবল চাপে প্রায় ১১ জন দর্শনার্থী গুরুতর আহত হন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকে মেট্রো ধরে ঘটনাস্থলে পৌঁছোতে হয়েছিল। নিরাপত্তার স্বার্থে কলকাতা পুলিশ ওই বছরের জন্য পুজোটি বন্ধ করে দেয়।

২০১৭
৩০ সেপ্টেম্বর ভোররাতে উত্তর কলকাতার নামী পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা যায়, মণ্ডপের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। দ্রুত তৎপরতার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও দর্শনার্থীদের নিরাপত্তার খাতিরে কিছু সময়ের জন্য মণ্ডপে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল।

২০২৫
দুর্গাপুজোর দশমীর দিন বেহালার প্রতিমা বিসর্জনের লরিতে করে যাওয়ার সময় আলিপুরের রাস্তায় হাইটবারে ধাক্কা খেয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় এক তরুণ। একই বছর বাবুঘাটে বিসর্জন প্রক্রিয়ার সময় চলন্ত লরি/ট্রলি থেকে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে বালিগঞ্জ প্লেসের এক গৃহবধূর মৃত্যু হয়।

২০২৬
১৭ অক্টোবর মহাসপ্তমীর দিন উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে ভিড়ের চাপে মারা গেলেন ১৮ জন। আহত কমপক্ষে ৪০।

এছাড়াও ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৭৩৭ এবং ১৮৬৪ সালের আশ্বিন মাসে দেবীপক্ষের সময় কলকাতায় দুটি প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় আঘাত হেনেছিল। বিশেষ করে ১৮৬৪ সালের ঘূর্ণিঝড়টি পঞ্চমীর দিন সকালে আছড়ে পড়ে। যার ফলে গঙ্গায় প্রতিমা বহনকারী বেশ কয়েকটি নৌকা ডুবে যায় এবং মণ্ডপ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

 

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik