বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অভিজিৎ দীপকের শর্তসাপেক্ষে জামিন, শান্তিভঙ্গ করতে পারবেন না, মুচলেকা দিয়ে মুক্তি

17 October, 2026 5:23 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিল দিল্লির একটি আদালত। শুক্রবার আটক এবং পরে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। দুই সহযোদ্ধা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তারের পর  কনট প্লেসে তেরঙা ওড়াও কর্মসূচির ডাক দেন দীপকে। শুক্রবার বাড়ি থেকে বেরোনোর পরই আটক করা হয় তাঁকে। এদিন তাঁকে দিল্লির স্পেশাল এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়।  তাঁকে ৫০ হাজার টাকার মুচলেকা দিতে এবং শান্তিভঙ্গ করবেন না বলে ঘোষণা করতে বলা হয়েছে। শুনানির পরই মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন দীপকে।

দীপকে ছাড়াও শুক্রবার আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রী নেহা বোরা। শনিবার ভোরে তিনি মুক্তি পান।মুক্তির পর দিল্লি পুলিশ ও কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন নেহা বোরা। আটককে বেআইনি বলে দাবি করেন তিনি। ভোটার তালিকার বিতর্কিত SIR বাতিলের দাবিও তোলেন তিনি। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁকে জেলে পাঠানোর দাবি জানান।সংবাদ সংস্থা পিটিআইকে বোরা বলেন, “আমাকে মান্ডি হাউস থেকে আটক করে সারা রাত, ভোর ৫টা পর্যন্ত এই থানায় রাখা হয়েছিল। আপনারা কেন এই বেআইনি আটক চালাচ্ছেন? এই দেশে অনেক দিন ধরেই এ সব হয়ে আসছে, আর এই প্রতিবাদ আন্দোলন স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে এ ধরনের আটক হচ্ছে। এই আন্দোলন এ ধরনের আটককে সামনে এনেছে। তাঁরা দাবি করেন, তাঁরা আইনশৃঙ্খলা মেনে এবং নিয়ম মেনে চলেন, কিন্তু তার কিছুই হচ্ছে না।” আইসা নেত্রী দীপকে-সহ আটক ও গ্রেপ্তার হওয়া সব বিক্ষোভকারীকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন।।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর উদ্দেশ্যে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মার্চের আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়। তা সত্ত্বেও ছাত্রছাত্রী ও অন্যরা পতাকা হাতে ছোট ছোট মিছিল করেন। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার আইনশৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ১৫০ জনকে আটক করা হয়। কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ঘিরে ফেলে নিরাপত্তাকর্মীরা। ভিতরে মোতায়েন করা হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানদের, আশপাশে অতিরিক্ত বাহিনীও রাখা হয়।

প্রতিবেদন

UTSAB RC