বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শান্তিপুরে প্রথমবার পূজিত হলেন বিরল ‘শিবদুর্গা’ প্রতিমা

16 October, 2026 6:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: নদীয়ার শান্তিপুরে এবার শারদোৎসবে এক সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী ভাবনার দেখা মিলল। প্রচলিত দশভুজা দুর্গা বা অসুর বধের চেনা রূপের বাইরে বেরিয়ে, এখানকার এক গৃহস্থের বাড়িতে পূজিত হলেন বিরল শিবদুর্গা রূপে।  শান্তিপুর অঞ্চলে এই প্রথমবার এমন অনন্য প্রতিমার দেখা মিলল। যা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

সাধারনত আমরা দেবী দুর্গাকে মহিষাসুরমর্দিনী রূপে অর্থাৎ দশহাতে নানা অস্ত্রে সজ্জিত হয়ে অসুর বধ করতে দেখি। কিন্তু শান্তিপুরের বাসিন্দা অতনু বিশ্বাসের বাড়িতে পূজিতা এই দেবী প্রতিমা সম্পূর্ণ আলাদা। এখানে মা দুর্গা দ্বিভুজা, স্নিগ্ধা ও বরাভয়দায়িনী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দেবী মূর্তির পাশেই উপস্থিত রয়েছেন মহাদেবও। কোনও হিংস্র লড়াই বা যুদ্ধের আবহ নয়, বরং এক শান্ত, পারিবারিক ও দিব্য ভাব ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তিতে।

সবচেয়ে বড় কথা, প্রায় ৮ ফুট উচ্চতার এই বিশালাকার ও সুদৃশ্য প্রতিমা তৈরির জন্য কোনও পেশাদার মৃৎশিল্পীর সাহায্য নেওয়া হয়নি।  অতনু বিশ্বাস নিজেই দীর্ঘ পরিশ্রম ও গভীর একাগ্রতার সঙ্গে নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছেন এই অপরূপ প্রতিমা। তাঁর এই শিল্পকলা ও ঐতিহ্য ভেঙে নতুন কিছু করার ভাবনা শান্তিপুর তথা সমগ্র নদীয়া জেলায় এক অনন্য নজির সৃষ্টি করেছে। শারদোৎসবে সনাতনী রূপের পাশাপাশি এই ধরনের সৃজনশীল ও ভাবনামূলক পূজোর উদ্যোগ সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik