বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রবি থেকে বুধ দক্ষিণবঙ্গে ‘ড্রাই ডে’, রাজ্যে কমছে বৃষ্টির সম্ভাবনা

16 October, 2026 5:04 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: শরতের আকাশ আর দুর্গাপুজো একে অপরের পরিপূরক। মিঠে রোদ, ভোরে হালকা ঠান্ডার আমেজ, মনোরম সন্ধে। এমন আবহাওয়াই আশা করে থাকেন বাংলার মানুষ। কারণ সারা বছরে এই পাঁচটা দিন আর ফিরে আসে না। সেই পুজোয় আনন্দে যদি বৃষ্টি জল ঢেলে দেয় , তাহলেই সাড়ে সর্বোনাশ। এবারও বৃষ্টির যা মতিগতি দেখা যাচ্ছে, তাতে পুজোতে যে বঙ্গবাসীর প্রতি বৃষ্টি খুব একটা সদয় হবে এমনটা মনে হচ্ছে না। তবে এক্ষেত্রে কিছুটা হলেও আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, বৃষ্টি যে পুজোর আনন্দের কথা ভেবে পাততাড়ি গুটিয়ে কেটে পড়বে এমনটা নয়। তবে গোটা পুজোটাও কাদায় কাদা করে দেবে না।

জানানো হয়েছে, আগামী রবিবার থেকে বুধবার, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে দশমী দক্ষিণবঙ্গে ‘ড্রাই ডে’। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকার সম্ভাবনাই প্রবল। তবে তার আগের দুদিন, অর্থাৎ আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।উপকূলবর্তী অঞ্চলগুলিতে  হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে । তবে পুজোর প্রধান ৪ দিন বৃষ্টির আশঙ্কা কম। এই অভয়বাণীতেই আশায় বুক বেঁধেছেন তামাম বঙ্গবাসী।

শুক্রবার (ষষ্ঠী) : দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির  কিছু জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

শনিবার -প্রথম সপ্তমী: দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়ার কিছু জায়গায় হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলি প্রধানত শুকনো থাকার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
রবিবার থেকে বুধবার (দ্বিতীয় সপ্তমী থেকে দশমী): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। বৃষ্প্রটির সম্ভাবনা নেই বললেই চলে।
প্রতিবেদন

Lopa Bhowmik