বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোয় বৃষ্টি! ঘোষণা আবহাওয়া দপ্তরের, সপ্তমী পর্যন্ত ছাতা নিয়ে বেরতে হবে

14 October, 2026 8:45 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: একদিকে উৎসবের প্রস্তুতি, আলো আর ঠাকুর দেখার প্রস্তুতি, অন্যদিকে মাথার ওপর ঘনাচ্ছে মেঘ। বৃষ্টির ভ্রুকুটিতে মেজাজ হারাচ্ছে মন। তার মানে নতুন জামাকাপড় পরে ছাতা অথবা রেনকোট নিয়ে বেরোতে হবে। কেননা আবহাওয়া দপ্তরের পুজোর রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আরও ছয়টি জেলা। তবে আশার কথা পরের দিকে আর বৃষ্টি হবে না। আবহাওয়া ক্রমেই উজ্জ্বল হয়ে উঠবে।

বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। শুক্রবার বা ষষ্ঠীতে মাঝারি বৃষ্টি ও বাজ পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।  শনিবার বা প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে।

তবে রবিবার বা সপ্তমীর দ্বিতীয় দিন থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া অনুকূল থাকবে। তবে উত্তরবঙ্গে পঞ্চমী পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ষষ্ঠীতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

 

প্রতিবেদন

Sandipan Saha