বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রাজ্যের বন দপ্তরের কর্মীদের পুজোর ছুটি বাতিল

14 October, 2026 11:47 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: তৃতীয়াতেই বাংলার সরকারি কর্মীদের জন্য খারাপ খবর। পুজোর ছুটি বাতিল হল এবার। সরকারি কর্মীদের ছুটির দিনে কাটছাঁট করা হল‌। আগেভাগেই সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। তবে, সমস্ত সরকারি দপ্তরে ছুটি বাতিল হয়নি। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি নিয়েও কোনও নির্দেশিকা দেয়নি রাজ্য সরকার। বিশেষ এক দপ্তরের কর্মীদের ছুটি বাতিলের ঘোষণা করা হয়েছে।‌ অক্টোবর মাস জুড়েই সরকারি কর্মীদের লম্বা ছুটি। আগেভাগেই যা ঘোষণা করেছিল সরকার। কিন্তু পুজোর আবহেই জানানো হল, বিশেষ এক দপ্তরের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, বন দপ্তরের কর্মীদের এবার দুর্গাপুজোর ছুটি বাতিল করা হচ্ছে। সরকারের তরফে আরও জানানো হয়েছে, জঙ্গলমহলের নিরাপত্তা ও বন্যপ্রাণীদের সুরক্ষার কথা মাথায় রেখে বন দপ্তরের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। জঙ্গলে বন্যপ্রাণীদের সুরক্ষার কথা মাথায় রেখে, অবৈধ কাজ রুখতেই বন দপ্তরের কর্মীদের বাড়তি কাজের চাপ থাকবে। যার জন্য ছুটির দিন কাটছাঁট করা হয়েছে। এর পাশাপাশি পুজোর কদিন ঘন জঙ্গলের দুর্গম এলাকায় এবং সংবেদনশীল স্থানগুলোতে নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নেওয়া হবে।

প্রতিবেদন

Sandipan Saha