বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিল্পের ছোঁয়ায় ইসলামপুরে বাজবে ‘আলোর বেণু’

11 October, 2026 2:37 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ইসলামপুর: দুর্গাপুজো মানেই দর্শনার্থীদের জন্য একের পর এক আকর্ষণ! আর সেই আকর্ষণকে আরও বাড়িয়ে তুলতে এবার বিশেষ চমক নিয়ে হাজির ইসলামপুর তরুণ সংঘ। ৫৮তম বর্ষে তাদের পুজোর বিশেষ আকর্ষণ ‘আলোর বেণু’। আর কদিন পরেই ষষ্ঠী। হাতে সময় একেবারেই কম। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত উদ্যোক্তা থেকে শিল্পী সকলেই।

মণ্ডপসজ্জা থেকে শুরু করে পুজোর অন্যান্য আয়োজন— সবকিছুতেই এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। দিনরাত এক করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সকলে মিলে। তাঁদের লক্ষ্য, পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সামনে এক মনোমুগ্ধকর পরিবেশ তুলে ধরা । ইসলামপুরের পাশাপাশি আশপাশের এলাকার পুজোপ্রেমীদেরও এবছর  নজর কাড়বে এই বিশেষ আকর্ষণ, এমনটাই আশা উদ্যোক্তাদের।
সব মিলিয়ে, ইসলামপুর তরুণ সংঘের ৫৮তম বর্ষের দুর্গাপুজোয় এবার বাড়তি আকর্ষণ হয়ে দেখা দিচ্ছে ‘আলোর বেণু’। প্রস্তুতি চলছে জোরকদমে। এখন দেখার, পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের কতটা মন জয় করতে পারে এই বিশেষ আয়োজন।

প্রতিবেদন

Lopa Bhowmik