বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দোকানের শাটার ভেঙে চুরি, নিরাপত্তার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

11 October, 2026 2:24 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট তহবাজারে ফের চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য । রবিবার ভোরে পরপর দু’টি দোকানে চুরির হয় অভিযোগ, একটি দোকানের শাটার ও ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি অন্য একটি দোকানেও চুরির চেষ্টা চালানো হয়। বারবার একই ধরনের ঘটনা ঘটায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী শঙ্কর দত্তের দোকানের ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৪০ হাজার টাকা চুরি করা হয়েছে। অন্যদিকে, গৌতম পালের দোকানেও চুরির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। রবিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসতেই বাজারজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই  ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। তাদের দাবি, তহবাজারে এর আগেও একই কায়দায় অন্তত পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অথচ বাজারের নিরাপত্তা সুনিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

রাতে বাজারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় দুষ্কৃতীরা সহজেই এই ধরনের অপরাধ ঘটানোর সুযোগ পাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ। এই পরিস্থিতিতে রাতে বাজারের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্থায়ী নিরাপত্তারক্ষী অথবা সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করার দাবিও তুলেছেন ব্যবসায়ীরা।

প্রতিবেদন

Lopa Bhowmik