শান্তিপুর থানায় তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিক্ষোভ
সংবাদদাতা,নদীয়া: সম্প্রতি নদিয়ার শান্তিপুরে আয়োজিত তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই শান্তিপুর থানায় কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার শান্তিপুর থানায় দেখা করতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থানা থেকে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি মোর্চার সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা থানায় যাওয়া প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
