বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রাক্তন ক্রিকেটার চামিন্ডা ভাসের উপস্থিতিতে বাঘাযতীন রোড রেস, অংশ নিলেন পর্যটনমন্ত্রীও 

10 October, 2026 3:10 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের তারকা পেস বোলার চামিন্ডা ভাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ৪২তম বাঘাযতীন রোড রেস। প্রতিযোগিতায় প্রায় ১,৫০০ জন প্রতিযোগী অংশ নেন। এবছর প্রতিযোগিতায় স্কুল পড়ুয়াদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ২ কিলোমিটার দৌড়ের।  এই বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ছোটদের দৌড়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ। প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে গানের তালে তালে শরীরচর্চার আয়োজন করা হয়।হাসমিচক থেকে পতাকা নেড়ে প্রতিযোগিতার সূচনা করেন ক্রিকেটার চামিন্ডা ভাস। ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ-সহ অন্যান্য  অতিথিরাও। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিযোগিতা শেষ হয় বাঘাযতীন ক্লাব প্রাঙ্গণে।

উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও। জানান, এবছরই প্রথমবার তিনি এই রোড রেসে অংশ নিলেন। মহালয়ার দিন বাঘাযতীন ক্লাবের এই রোড রেস শহরের অন্যতম জনপ্রিয় ক্রীড়া উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, আগামী দিনেও এই ধরনের উদ্যোগের পাশে থাকার ও সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন মন্ত্রী।

দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে ৪২তম বাঘাযতীন রোড রেসে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ক্রিকেট তারকার উপস্থিতি ও খুদে প্রতিযোগীদের উৎসাহ এই বছরের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

প্রতিবেদন

Lopa Bhowmik