মহালয়ার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়, পুড়ে ছাই তিনতলা বাড়ি
সংবাদদাতা, হাওড়া: চ্যাটার্জিহাট থানার নতুন রাস্তা এলাকায় একটি দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে আচমকাই বাড়িটিতে আগুন লাগে। বাড়ির নিচের তলায় রাবারের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ঘটনায় গুরুতর জখম হয়ে সপাতালে ভর্তি আছেন এক ব্যক্তি। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়িটির নিচের তলায় কেমিক্যাল মজুত ছিল। ওপরের তলায় বসবাস করতেন বাড়ির সদস্যরা। ভোররাতে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনায় চারটি দোকান ও তিনতলা বাড়ির পুরোটাই ছাই হয়ে গেছে। দমকল সূত্রে জানা গিয়েছে, রাবার কারখানা থেকেই আগুন ছড়িয়েছে। সেখানে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। ওই কারখানার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দমকল।
