Mamata Banerjee: দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, ‘গণতন্ত্রের কালো দিন’, পোস্ট তৃণমূলের
সংবাদদাতা, নয়াদিল্লি:রাজধানীতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ অক্টোবর রাত থেকেই একাধিক সমর্থকদের আটক করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টি, বাম, কংগ্রেস-সব দলের নেতাদেরই আটক হওয়ার খবর আসছে। এবার নয়াদিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিজন ভ্যানে দেখা যায় দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে, প্রতিমা মন্ডলকে।
#Breaking : Mamata Banerjee detained along with other party leaders of TMC. Dola Sen seen in this video, has also been detained #CJP https://t.co/huQDLXuqM5
— Megha Prasad (@MeghaSPrasad) October 10, 2026
প্রিজন ভ্যানে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। সিজেপি আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। স্টুডেন্ট ইউথরা। তাঁদের সবাইকে অ্যারেস্ট করেছে, সব নেতাদের অ্যারেস্ট করেছে। মিডিয়াকে অ্যারেস্ট করেছে। যখন আমরা বাড়ির সামনে বাসস্ট্যান্ডে বসে শান্তিপূর্ণ ভাবে সেভ ডেমোক্রেসি বলে একটি পোস্টার নিয়ে বসে ছিলাম, তারপর আমাদের জোর করে আমাদের একটা প্রিজন ভ্যানে তোলা হল। সারা দিল্লি ৪০ মিনিট ধরে ঘোরানো হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিজেপি যেখানেই আছে, এভাবে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। মানুষকে বলব জাগুন, আর কতদিন সহ্য করবেন। সরকার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ইন্ডিয়া জোটে আমরা লড়ছি, আমরা এভাবেই লড়ব।”
.@DelhiPolice HOW DARE YOU?
Since when did arresting peaceful protesters become the norm in our democracy?
When peaceful dissent is met with arrests instead of dialogue, it raises serious questions about the state of our democratic values.
The Mo–Shah duo may continue to push the limits, but no government is above accountability, and no power is permanent.
@narendramodi, REMEMBER THAT!
A dark day for democracy.
A reminder that the fight to protect it must never stop…#SaveDemocracy
— All India Trinamool Congress (@AITCofficial) October 10, 2026
বাসস্ট্যান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ধরতে এলে ডেরেক ও ব্রায়েন স্পষ্ট পুলিশ আধিকারিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন টাচ করা না হয়। এরপর নিজেই প্রিজন ভ্যানে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দেখা যায় দিল্লিতে থাকা নেতাদের।
TMC chief Mamata Banerjee taken away in a police van
Her party leaders had staged a dharna at a bus stand in Delhi’s South Avenue after being detained by Delhi Police https://t.co/54do04D4YV
— Nabila Jamal (@nabilajamal_) October 10, 2026
