বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

উন্মাদ বাঁদরের কামড়ে আহত কমপক্ষে ৩৫ জন, আতঙ্কে এলাকাবাসী

09 October, 2026 1:26 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা,গলসি: পূর্ব বর্ধমানের গলসিতে উন্মাদ বাঁদরের আক্রমণে আহত কমপক্ষে ৩৫ জন। বাদ যাননি পুলিশকর্মীরাও। বাঁদরটিকে ধরতে বনদপ্তরকে খবর দেওয়া হলেও বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তাকে ধরা যায়নি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

গত কয়েক দিন ধরেই হনুমানের একটি দল গলসি বাজারে আসছিল, মাঝেমধ্যে বাড়ির ছাদেও দেখা যেত তাদের। কিন্তু এত দিন কাউকে আক্রমণ করেনি। স্থানীয়দের বক্তব্য, ওই দলেরই একটি বাঁদর দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। বৃহস্পতিবার বিকেল থেকে দলের একটি বাঁদর একের পর এক বাসিন্দাকে আক্রমণ করতে শুরু করে। বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির ছাদ বা গাছ থেকে নেমে আচমকাই ঝাঁপিয়ে পড়ছে সে। ভয়ে এখন অনেকেই বাড়ির বাইরে পা দিতে চাইছেন না।

এলাকার বাসিন্দা কুণালকান্তি মণ্ডল বলেন, এত দিন হনুমান ঘোরাফেরা করলেও কেউ আক্রান্ত হননি। হঠাৎ কেন সে এমন তাণ্ডব শুরু করল, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। বাঁদরের কামড়ে জখম হওয়া অনেকে ভ্যাকসিন নিতে পৌরসভারপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমান। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, বাঁদরটিকে ধরার চেষ্টা চলছে। বাসিন্দাদের দাবি, দ্রুত তাকে ধরে এই আতঙ্ক থেকে তাঁদের রেহাই দেওয়া হোক।

প্রতিবেদন

UTSAB RC