বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রায়গঞ্জে সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪, গুরুতর আহত ১

09 October, 2026 11:05 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের ভিটি এলাকার জাতীয় সড়কে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিটি এলাকার জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি বালিবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে মুরগি বোঝাই একটি গাড়ি। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত হন আরও একজন।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরানোর ব্যবস্থা করার পাশাপাশি আহত ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিবেদন

Sandipan Saha