নিউটাউনে সাপুরজি সুখবৃষ্টি আবাসনের ফ্ল্যাট থেকে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ উদ্ধার
সংবাদদাতা, কলকাতা: সুখবৃষ্টি আবাসনের এ ব্লকের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ। তাঁর নাম অপালা প্রধান (৩০)। জামশেদপুরের বাসিন্দা অপালা কর্মসূত্রে নিউটাউনের এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কয়েকদিন ধরে কোনরকম খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না তাঁর। ভোররাতে ফ্ল্যাটের মধ্য থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কয়েকজন তরুণীর পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে।
