বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অভিষেক-তিলকের বিস্ফোরক ইনিংস, এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

03 October, 2026 2:23 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি: ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটে সোনা জিতল ভারত। এবার এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট টিম ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। হরমনপ্রীত কৌরদের পর শ্রেয়স আয়ারের দলও ভারতকে এনে দিল এবার এশিয়াডের ১৯তম সোনা। ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে। জবাবে ১৯২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। দুই দলের ইনিংস মিলিয়ে ৪০১ রান উঠল। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে যা সর্বোচ্চ।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স, কিন্তু শুরুটা ভাল হয়নি। ৯ বলে ১৫ রান করেই ফেরেন বৈভব সূর্যবংশী। সাইম আয়ুবের স্পিন বুঝতে না পেরে আউট হন। ২৮ বলে ৬১ রান করেন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ছিল ৩টি চার, ৭টি ছয়। অভিষেকের ইনিংসে ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু পাক বোলিংয়ের সামনে ভারতের মিডল অর্ডার সেভাবে দাঁড়াতেই পারেনি।  সঞ্জু স্যামসন ৩ রানে ফেরেন, অধিনায়ক শ্রেয়স করেন ২১ রান আর ২০ রানে ফেরেন ঈশান কিশান। তবে শেষ দিকে উইকেট পড়লেও রানের গতি কমেনি। শিবম দুবে ১৫ বলে ২৭ রান করেন এবং দুরন্ত ইনিংস খেলেন তিলক বর্মা। মাত্র ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার, ৪টি ছয়। সব মিলিয়ে ২০০ রানের গণ্ডি পার করে যায় ভারত। পাকিস্তানের বোলারদের মধ্যে আরাফত মিনহাস ২৫ রানে ২, আহমেদ ড্যানিয়েল ৪৩ রানে ২, সাইম ৪৭ রানে ১ এবং আবরার আহমেদ ২৯ রানে ১ উইকেট নেন।

আরও পড়ুন: ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলা হকিতে ভারতের সোনা জয়, অভিনন্দন প্রধানমন্ত্রীর

২১২ রানের লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। আগ্রাসী মেজাজে ছিলেন পাক ব্য়াটসম্য়ান মাজ সাদাকত।। কিন্তু প্রথম দুই ওভারের পরেই উইকেট পড়তে শুরু করে। ফারহান ১১ বলে ১০ করে ওয়াশিংটন সুন্দরের শিকার হন। সাদাকত ১৮ বলে ২৩ রান করে ফেরেন এবং ৩ রানে ফেরেন উসমান খান। দলের রান তখন ৩ উইকেটে ৩৯। এরপর হাসান নওয়াজ ও সাইম ইনিংস সামলানোর চেষ্টা করেন। কিন্তু প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেননি। সাইম ২২ বলে ২৯ করে শিবমের বলে আউট হয়ে ফেরেন। নওয়াজ একা লড়াই চালিয়ে যান। ৫১ বলে ৯৬ রান করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে কাউকে সঙ্গী পাননি। শেষে তাঁর সঙ্গে ছিলেন সান মাসুদ । ভারতের হয়ে অক্ষর পটেল দুটি, ওয়াশিংটন সুন্দর দুটি ও শিবম দুবে দুটি করে উইকেট নেন। ফাইনাল দেখতে মাঠে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।

প্রতিবেদন

UTSAB RC