বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

এবার ডিম থেরাপি মালদহে, ভাইরাল পোস্ট ঘিরে চাঞ্চল্য

03 October, 2026 2:13 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, মালদা: ফের ডিম থেরাপির ছবি দেখা গেল। এবার মালদহে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বামনগোলা ব্লক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাছে তৃণমূলের আমলে বামনগোলা ব্লক আইএনটিটিইউসি-র সহ সভাপতি টিঙ্কু কুণ্ডুর উপরে ‘ডিম থেরাপি’ চলছে। এই ভিডিওটির সত্যতা অবশ্য যাচাই করেনি সংবাদমাধ্যম।

ভিডিওটি পোস্ট করে একাধিক অভিযোগও লেখা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, পাকুয়াহাটের এক ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা’-র উপর এই ‘ডিম থেরাপি’ হয়েছে। পাশাপাশি জমি মাফিয়া এবং পাকুয়াহাটকে দুর্নীতির আঁতুড়ঘর বানানোর মতো বিভিন্ন অভিযোগও পোস্টে করা হয়েছে। পোস্টদাতার তরফে আরও দাবি করা হয়েছে, ভবিষ্যতে এমন আরও ভিডিও সামনে আসতে পারে। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি। ভিডিওটি ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

 

প্রতিবেদন

Sandipan Saha