বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফের গ্রেপ্তার টুলু ঘনিষ্ঠ নইমুদ্দিন মণ্ডল

02 October, 2026 9:07 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: টুলু মণ্ডলের মামলায় জামিন পাওয়ার পর ফের গ্রেপ্তার নইমুদ্দিন মণ্ডল। গ্রেপ্তার করা হল তার ভাই মনিরুদ্দিন মণ্ডলকেও। আজ সকাল থেকে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।  দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদও। তার পরেই  গ্রেপ্তার হন দুইভাই। পুুলিশ জানিয়েছে, এরা দুজনই টুলু মণ্ডলের আত্মীয়।

বীরভুমের মহম্মদবাজারের সোতশাল এলাকায় বাড়ি নইমুদ্দিনের। নইমুদ্দিন ও তার ভাই মনিরুদ্দিনকে বাড়ির ভেতরেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। উল্লেখ্য নইমুদ্দিন টুলু মন্ডলের মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর বীরভূম জেলা আদালত থেকে জামিন পান। তারপর দিনই তার পাথর ক্রাশারে অভিযান চালিয়ে ছিল পুলিশ। আজ শুক্রবার তার বাড়িতে ফের পুলিশি অভিযান চলল।

প্রতিবেদন

Lopa Bhowmik